1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত

মোদীকে হাড়িভাঙ্গা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬১৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্যও আম উপহার পাঠানো হচ্ছে।বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার পাঠানো আমের চালানটি নয়াদিল্লিতে পৌঁছবে। সেখান থেকে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করবেন।এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বিনিময়ে ত্রিপুরা বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে।উল্লেখ্য, প্রতি বছরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে আম উপহার পাঠানো হয়। এবারও ব্যতিক্রম হয়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com