1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মহাকাশ অস্ত্র আসলে কী, কী আছে এগুলোতে? বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরিয়ানি খাচ্ছিল পুলিশ-র‌্যাব পাহারায় ছাত্রলীগ-যুবলীগ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ডিএসসিসির ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী, আইনি ব্যবস্থার নির্দেশ বরিশালে মালবাহী ট্রলি উল্টে হেলপাড় নিহত বরিশালে ভেকু-পল্টন নিলামে অনিয়মঃ অংশ নিলেন ৮ বিএনপি নেতা কলাপাড়ায় গঙ্গামতি ম্যানগ্রোভ বনের পাশেই উঠছে স্থাপনা ! হুমকিতে প্রকৃতি

যুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৯৩ বার পড়েছেন

জাগ্রত ডেস্ক::যুক্তরাজ্যের কোম্পানি টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ারের কাছ থেকে অক্টোবর মাসের জন্য তিন কার্গো এলএনজি কিনছে সরকার।মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলএনজি কেনার এসব প্রস্তাব অনুমোদন করা হয়।অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি অবলম্বন করে এই কেনাকাটা করা হচ্ছে।একটি কার্গোতে প্রতি ইউনিট এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৩৪ ডলার। আরেকটিতে ইউনিট মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৪৪ ডলার। তৃতীয় কার্গোর এলএনজিতে ইউনিট মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৫৪ ডলার হিসাবে।অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ বলেন, একমাস দুই মাস পর পর গ্যাসের দাম বাড়ানোর চাপ ছিল। কিন্তু সেটা আমরা করিনি। আমরা চেয়েছি গ্যাসের সরবরাহ যেন ঠিক থাকে এবং দামও যেন না বাড়ে। আজকে যেসব গ্যাস কেনা হয়েছে এর দামও কমই পড়েছে।এদিন বৈঠকে সার কেনা এবং পাঠ্যপুস্তক ছাপানোর কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে।এর মধ্যে কানাডিয়ান করপোরেশনের কাছ থেকে প্রতি টন ৩৬১ ডলার দের ৮০ হাজার টন এমওপি সার, প্রতি টন ৫৮৪ দশমিক ৬৭ ডলার মূল্যে মরক্কোর কাছ থেকে ৬০ হাজার টন টিএসপি সার, প্রতি টন ৭৮২ দশমিক ৬৭ ডলার দামে মরক্কোর কাছ থেকে ৪০ হাজার টন ডিএপি সার এবং প্রতি টন ৩৬১ ডলার মূল্যে রাশিয়ার কাছ থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com