1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির আতঙ্কে এলাকাবাসী - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি::রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে পদ্মা নদীতে কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা।জানা গেছে, গত কয়েক দিন বিভিন্ন সময় নদীতে কুমির দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে কুমিরের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের পাশেই কুমিরের দেখা মিলেছে। যে স্থানে কুমির দেখা গেছে সেখানে মানুষ গোসল করে।রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, পদ্মা নদীতে কুমির ভেসে ওঠার বিষয়টি শুনেছি। পদ্মা বড় নদী। আমরা বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছি। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বন বিভাগের এ কর্মকর্তার। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, কুমিরের বিষয়টি জানতে পেরেছি। পদ্মা নদীতে বিভিন্ন ধরনের জলজ প্রাণী থাকে। সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com