1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫৩|

রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়েছেন
রাজশাহী প্রতিনিধি::রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। শনিবার রাত ৮টার দিকে নগরীরর মতিহার থানার খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদে নামাজ পড়তে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন মোস্তফা। অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির।ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com