1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি::মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যমুনা নদী বাংলাদেশের উল্লেখযোগ্য নদী। এই নদীর আশপাশের এলাকা ভাঙনরোধে তদারকি চলছে। এখন পর্যন্ত প্রায় ২৫ হাজারের বেশি জিও ব্যাগ ফেলা হয়েছে। তবে ভাঙন ঠেকাতে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে।শুক্রবার(২৪ জুলাই) বিকালে টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া এলাকায় টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভাঙন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা যাতে নষ্ট না হয় এবং নাব্যতা যাতে ধরে রাখা যায় সে লক্ষ্যে ইতোমধ্যে খাল খনন এবং নদী খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল ও নদী খনন কর্মসূচি চালু করেছিলেন। নদীর গতিপথ যখন ঠিক থাকবে তখন ভাঙন হবে না।তিনি বলেন, বিগত দিনের ফ্যাসিবাদী সরকার তাদের লুটপাট এবং দুর্নীতির কারণে এ দেশের জনগণের আন্দোলনের কারণে তারা বিতাড়িত হয়েছে। কাজেই তাদের অনিয়মের বিষয়ে তদন্ত হবে। সামনে একটি মজবুত বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুস ছালাম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীনসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত রবিবার বিকাল থেকে গোপালপুর উপজেলার সাখারিয়া যমুনা নদীর ২৫মিটার অংশে ভাঙন শুরু হয়। এখন পর্যন্ত ৮০মিটার ভেঙে যায়। এতে ওই সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়ে যায়। বর্তমানে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে কাজ করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com