1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশের সঙ্গে তর্ক করে কপাল পুড়ল যুবদল নেতার - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:০২|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

পুলিশের সঙ্গে তর্ক করে কপাল পুড়ল যুবদল নেতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়েছেন
রাজশাহী প্রতিনিধি::দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।জানা গেছে, এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে রাজবাড়ী সদর থানার এএসআই জহিরের সঙ্গে তর্কে জড়ান ওই যুবদল নেতা।বুধবার (৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবদলের প্যাডে তাকে বহিষ্কার করা হয়।বহিষ্কারাদেশে আরও লেখা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।এতে আরও লেখা হয়- বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।এ বিষয়ে জানতে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলকে মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে রাজবাড়ী সদর থানার এএসআই জহিরের সঙ্গে তর্কে জড়ান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদ। ওই দিনই সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com