1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের ওপর হামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২৯|

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ঠিকাদারের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বশির আলম (৪২) নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার সুবিদখালী বাজারের নান্নু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বশির আলম উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউনুস আলী শিকদারের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত বশির জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে প্রায় পাঁচ বছর ধরে ঠিকাদারি কাজ করে আসছেন। তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে বিএনপি নামধারী একটি গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছে। এ চাঁদাবাজ চক্রের মূল হোতা হিসেবে তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমানের নাম উল্লেখ করেন।
বশিরের দাবি, মোখলেসুর রহমান প্রায়ই তার সহযোগী মাদক ব্যবসায়ী সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার ও সেজান বাহিনী দিয়ে তাকে ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিতেন। এছাড়াও সাইফুল বিগত দিনে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটেন।
ঘটনার দিন রাত প্রায় নয়টার দিকে বশির নান্নু মার্কেট এলাকায় পেয়ারা কিনতে গেলে মোখলেসের নির্দেশে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে বশিরকে পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com