1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সরকারি খাল দখল করে প্রভাবশালীর স্থাপনা সিটি কর্পোরেশনে অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৮|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

সরকারি খাল দখল করে প্রভাবশালীর স্থাপনা সিটি কর্পোরেশনে অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সিটির খাল দখল করে স্থাপনা বাড়ির বাউন্ডারি ও দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিরুদ্ধে।এ বিষয় স্থানীয় আজিজুর রহমান সোহেল, পুস্প, সানু, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আমজাদ হোসেন, হানিফ, সোহেবসহ অর্ধশত লোকজন অভিযোগ দাখিল করেছেন ।সরেজমিনে দেখা যায়, বরিশাল শহরের ১৫ নং ওয়ার্ডের কালুশাহ সড়ক মিয়াবাড়ীর পুল থেকে ১৫০০ গজ উত্তরে উচু পুল সংলগ্ন মহিলা জামাতের বিল্ডিং এর পশ্চিম পাশে রান্নাঘরের অর্ধেক খালের সংযোগস্থলে দোতলা বাড়ি ও দেয়াল দেখা যায়। এতে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খালের দু’পাশে ঘনবসতি রয়েছে। খালের মধ্যে জলাশয় ও দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,বগুড়া আলেকান্দা মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত জমি খালের মালিকানায় নিয়ে যাচ্ছে। খালের চওড়া ছিল প্রায় ২৫-৩০ ফুট। তবে সরেজমিনে খালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কালুশাহ সড়ক সংযোগস্থল পানি খাল হয়ে কীর্তনখোলা নদীতে মিলিত হয়েছে।স্থানীয় আজিজুর রহমান বলেন, দীর্ঘ বছর পূর্বে এখানে খালের সংযোগ ছিল। গত কয়েক বছর দখলের কারনে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। খাল মৃত হয়ে যাচ্ছে। খালের দু’পাশে ঘনবসতি ও দখলে খাল অস্তিত্ব সংকটে পড়ে রয়েছে। কিছু পানি জলাবদ্ধতা তৈরি করছে। বর্ষায় পানি নামতে পারে না। শুস্ক মৌসুমে পানি জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত খালের দখলমুক্ত করে খননের গুরুত্ব রয়েছে।অভিযুক্ত আনিচ ও রানা বলেন, তারা খাল দখলে বাড়ি নির্মাণ করেননি। যারা তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া সরকারি খাল দখলের বিষয়ে সরকার কথা বলবে সাংবাদিকরা কেন বলবে? এমন প্রশ্ন করেন।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, খাল দখলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com