1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে শিক্ষকসহ আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৫০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে শিক্ষকসহ আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক:: বরিশালে অষ্টম ও নবম শ্রেণির সরকারি পাঠ্যবই লাইব্রেরিতে বিক্রি করতে এসে এক শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)। শফিকুল ইসলাম সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন রুবেল খান সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়‌নের সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অষ্টম ও নবম শ্রেণির মোট ৩২৯টি পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com