1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঘুমের কারণে দুর্ঘটনা, ট্রাকে বাসের ধাক্কা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ঘুমের কারণে দুর্ঘটনা, ট্রাকে বাসের ধাক্কা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন
গাইবান্ধা প্রতিনিধি::গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসচালক শান্ত মিয়া (২৬) দুই পা হারিয়েছেন এবং আরও তিন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার পান্তাপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। আহত শান্ত মিয়া কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।আহত অন্যরা হলেন সিজু মিয়া (৩০), সাথী রাণী (২০), মানিক মিয়া (৩১)।হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। চালকের এক পা সম্পূর্ণ এবং অন্য পা আংশিক বিচ্ছিন্ন হয়ে যায়।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ঘুমের কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com