1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:০৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। বর্তমানে আহত যুবক আরিফ আকন (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার গেরাকুল গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে।ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফের বাঁ হাত গুরুতর আহত হয়ে প্রায় অকেজো হয়ে পড়ে। এরই মধ্যে তাঁদের পুরোনো বাড়ির সম্পত্তি নিয়ে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নছিমনচালক রুবেল আকনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।আহতের বড় বোন তিরা মনি বেগম অভিযোগ করে বলেন, তাঁদের জায়গা দখল করে রুবেল আকন একটি বাথরুম নির্মাণ করছিলেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে আরিফ সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেন। এ সময় রুবেল বাড়িতে না থাকলেও পরে বিষয়টি জানতে পেরে দুপুরে আরিফকে হত্যার হুমকি দেন বলে দাবি করেন তিনি।স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে বিকেলে বাড়ির পাশেই একা পেয়ে আরিফের ওপর অতর্কিত হামলা চালায় রুবেল আকন ও তাঁর সহযোগীরা। তাঁরা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।খবর পেয়ে আরিফের মা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।তিরা মনি বেগম বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।এদিকে ঘটনার পর অভিযুক্ত রুবেল আকন ও তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com