1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলায় গর্ভবতী নারীসহ ৩জন আহত - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলায় গর্ভবতী নারীসহ ৩জন আহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ ৩জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গত বৃহস্পতিবার বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি অভিযোগ করেন। আহতরা হলেন,ইব্রাহিম খলিল (৪০) সালমা বেগম (২৮) ও আরজু বেগম (৩৫)। ইব্রাহিম খলিল বলেন, আমাদের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় আমাদের দীর্ঘবছরের ভোগদখলিয় জমিসহ পুকুরে মাছ চাষ করছি। প্রতিপক্ষ কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজি, নুরুদ্দিন ও নাসির, রুবেল ও হারুনসহ অন্তত ১২জন একত্রিত হয়ে আমাদের জমিজমা ও পুকুর দখল করে মাছ ছাড়তে চেষ্টা করে। এসময় আমি আমার পরিবারের নারী সদস্যরা বাঁধা দিলে আমাকে ও আমার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে দা সেনি এবং লাঠিসোঁটা দিয়ে কামাল মেম্বারসহ তার সঙ্গে আসা লোকজন আমাদের এলোপাতাড়ি মারধর কিল ঘুশি মেরে রক্তাক্ত জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমাদের স্বজনরা এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি করে। ইব্রাহিম খলিল আরও বলেন আমাদের ওই জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা অমান্য করে প্রতিপক্ষ গ্রুপটি আমাদের জীবন শেষ করে দিবে বলেও হুমকিধামকি দিচ্ছে। অভিযুক্ত কামাল বলেন এই জমির মালিকানা নিয়ে আমাদের কাগজপত্র রয়েছে। হামলার অভিযোগ অসত্য। শশশিভূষণ থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com