1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল সদর উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল আগৈলঝাড়ায় ভ্যানচালকের ঘরে দুটি কবর, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় কাজিরহাটে জমি নিয়ে বিরোধ শাশুড়ি ও পুত্রবধূ কে কুপিয়ে জখমের ঘটনায় মামলা গ্রেপ্তার- ১ ফ্যামিলি কার্ডের সুফল প্রকৃত বঞ্চিতদের কাছে পৌঁছাতে হবে: বিভাগীয় কমিশনার এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশাল সদর উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়েছেন

বরিশাল প্রতিনিধি::জাতীয় নাগরিক পার্টি—এনসিপি বরিশাল সদর উপজেলা শাখার আগামী ছয় মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরিশাল জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক মো. জাকির হোসেন তালুকদার, সদস্য সচিব সিরাজুম মুনির এবং মো. আব্দুল জলিল-মুন্সীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। এছাড়া দপ্তর, অর্থ, প্রচার ও মিডিয়া, তথ্য ও গবেষণা, নারীবিষয়ক এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ছয় মাসের জন্য বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল সদর উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা করছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং দলীয় কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com