1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এবার বরিশাল বিভাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

এবার বরিশাল বিভাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার অবনতির বিরুদ্ধে তীব্র আন্দোলন জোরদার হচ্ছে। ৩ দফা দাবিতে ১৬ দিন ধরে চলমান ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত ছিল। আন্দোলনের অংশ হিসেবে শেবাচিম হাসপাতালের পুরাতন ভবনের সামনে ৩১ ঘণ্টা ধরে আমরণ অনশনে রয়েছেন তিন শিক্ষার্থী, যাদের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকায় এবার বুধবার থেকে ‘বরিশাল বিভাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এতে পুরো দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টায় আন্দোলনের ১৬তম দিনে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবী আদায়ে ব্লকেড শুরু করে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সকাল সাড়ে ১১টা থেকে সদর রোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “টানা ১৬ দিন ধরে আমরা আন্দোলন করছি। তারপরও স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবির বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। শিক্ষার্থীরা আমরণ অনশন করছে; তাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা তার উপযুক্ত জবাব দেব। আগামীকাল থেকে আমরা ‘বরিশাল বিভাগ ব্লকেড’ ঘোষণা করছি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com