1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাইবান্ধার ৫ ইউনিয়ন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ প্রধান সহকারীর হাতে জিম্মি বরিশাল কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গাইবান্ধার ৫ ইউনিয়ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন
গাইবান্ধা প্রতিনিধি::ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন। উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, শিবপুর, কোচাশহর ও রাখালবুরুজ ইউনিয়নের ওপর দিয়ে মূলত এই ঝড়টি বয়ে যায়। রবিবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় শত পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. মজনু মিয়া বলেন, আমার এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। অনেক দরিদ্র মানুষের ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। রাতে তারা কোথায় থাকবে, সেই জায়গাটুকুও নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করছেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঝড়ে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি রাখতে এবং মানুষের পাশে থাকতে বলা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com