1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই : অর্থ উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের প্রচারণা দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কারও কোনো বক্তব্য থাকলে তা প্রকাশের সুযোগ রয়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি—কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। সামনে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা এগিয়ে যেতে চাই। দেশে ইতোমধ্যে কিছু সংস্কার হয়েছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন এসব সংস্কার এগিয়ে নেয়—এটাই আমাদের প্রত্যাশা।গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নারীর সমান অধিকার এবং অর্থ পাচার রোধ—এগুলো সার্বজনীন দাবি। এসব বিষয়ে সবাই ‘হ্যাঁ’ বলতে পারেন। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com