1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খুলিশ থানার ওসিকে প্রত্যাহার - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৫০|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

খুলিশ থানার ওসিকে প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়েছেন

চট্টগ্রাম ব্যুরো::চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। সিএমপির গণসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফতাব হোসেনকে দামপাড়া পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে খুলশি থানার ওসি হিসেবে কাউকে পদায়ন করেননি।সিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।এরআগে সোমবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞাপ্তি জানানো হয়, মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্রাম সিএনজিচালিত অটোরিকশা চলাচল অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এরপরই নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com