1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তোলপাড় - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:১৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তোলপাড়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়েছেন
জাগ্রত নিউস::ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করায় এক ছাত্রীকে এক ছাত্রের ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভেতরে-বাইরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হুমকিদাতার ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ^বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ অবস্থায় হুমকির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহালের বিষয়ে আজ বুধবার আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।জানা গেছে, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছিলেন একই নির্বাচনের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এই ঘটনায় রিটকারী ওই ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন।ছাত্রত্ব বাতিলের দাবি : গত মঙ্গলবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব, বাতিল করো, করতে হবে’নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।আলী হোসেনের এ বক্তব্যের প্রতিবাদ জানান ডাকসুর ভিপি প্রার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আবদুল কাদের। তিনি ফেসবুকে লেখেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।দৃষ্টান্তমূলক শাস্তি দাবি : গতকাল সকালে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩টি দাবিও জানিয়েছে প্ল্যাটফর্মটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার ও মোশাহিদা সুলতানা। লিখিত বক্তব্যে বলা হয়, হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে, সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।লিখিত বক্তব্যে আরও বলা হয়, কোন বিধি লঙ্ঘনের জন্য নির্ধারিত শাস্তি কী, তা কোথাও উল্লেখ না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান প্রমুখ।অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন : দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে প্রচার শেষে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অন্যের ওপর দায় না চাপিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন।দুই তদন্ত কমিটি : বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়. গণধর্ষণের হুমকির ঘটনায় তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় তিন সদস্যের এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে হুমকি দেওয়ার ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ এবং ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী নাইম হাসান লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয় ৩ সদস্যবিশিষ্ট বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগকে সদস্য হিসেবে রাখা হয়েছে।একই ঘটনা তদন্তে দুই সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি করেছে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন। এই কমিটিতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।আপিল বিভাগে শুনানি আজ : রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে সেদিনই চেম্বার আদালত (নিয়মিত পিটিশন দায়ের পর্যন্ত) হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এতে ডাকসু নির্বাচনের কার্যক্রমের বাধা কাটে। পরে গতকাল পিটিশন দাখিল করা হলে এর ওপর শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ চলমান থাকবে বলে জানান। একই সঙ্গে আজ বুধবার আবেদনটি আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানি হবে জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com