1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দুই দফা মারধরে মৃত্যু হয় আইনজীবী নাঈমের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

দুই দফা মারধরে মৃত্যু হয় আইনজীবী নাঈমের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই দফা মারধরে মৃত্যু হয় আইনজীবী নাঈম কিবরিয়ার। সোমবার আসামি মো. জোবায়ের হোসেন (২৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক মো. মেহেদী হাসান। তিনি জানান, বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়াকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।ঘটনার পর নিহতের বাবা গোলাম কিবরিয়া ভাটারা থানায় হত্যা মামলা করেন। গতকাল রবিবার গুলশান এলাকা থেকে আসামি জোবায়েরকে গ্রেফতার করে র‍্যাব–১।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, আজ আসামি জোবায়েরকে আদালতে হাজির করা হয়। তিনি এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com