1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২৯|
শিরোনামঃ
চলমান উত্তেজনার মধ্যেই উন্নত যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প পঙ্গু হাসপাতাল *সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য ফেরি থেকে সলিল সমাধি: দীর্ঘ সময় পর উদ্ধার বৃদ্ধের মরদেহ নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য

নাজিরপুরে ডাকাতি: র‌্যাবের অভিযানে তিন ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত ডাকাত সরদার সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে তিন জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।আটককৃতরা হলো, ১। আব্দুল আজিজ(৫০), পিতা-মৃত জালাল ফরাজি সাং-পশ্চিম ইলুহার, থানা-বানারীপাড়া জেলা-বরিশাল’কে মাদারীপুরের সদর থানাধীন কুলপদ্দী এলাকা হতে গ্রেফতার করে। র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল অদ্য ২৩ এপ্রিল ২০২৬ইং তারিখ সকালে বরিশাল মহানগরের বিমানবন্দর থানাধীন নতুল্লাবাদ এলাকা হতে উক্ত ডাকাতির মূল পরিকল্পনাকারী ২। এমদাদুল্লাহ(৩১), পিতা-ফজলুল হক, সাং-মনিরাবাদ, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর এবং অদ্য দুপুরবেলা বরিশালের বাবুগঞ্জ থানাধীন চাঁদাপাশা এলাকা হতে ডাকাত সদস্য ৩। মো: নজরুল ইসলাম (৫২), পিতা-আঃ আজিজ হাওলাদার, সাং-ধুমচর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ০১:৩০ ঘটিকায় পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন কলারদোনিয়া গ্রামে মোঃ নাজমুল হাসান(৫০) এর বসত বিল্ডিং বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতেরা বাড়ির পিছনে সুপারী গাছ বেয়ে ছাদে উঠে ছাদের দরজা দিয়ে ৬/৭ জন ডাকাত বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে গৃহে প্রবেশ করে ওয়ারড্রপের মধ্যে থেকে নগদ ২,২০,০০০/- টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী মিলে একজন ডাকাতকে ধরে আটকে রাখে। স্থানীয় লোকজন আটককৃত ডাকাত দুলাল রাড়ী(২২)’কে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশের নিকট হস্তান্তর করলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। উল্লেখিত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ: ১৯/০৪/২০২৫।
ডাকাত দলনেতা আব্দুল আজিজ এর বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ১২(বারো)’টির অধিক মামলা ও মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।গ্রেফতারকৃতদের পিরোজপুরের নাজিরপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com