1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় চাচার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করায় ভাতিজার ৫ বছরের কারাদণ্ড - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:০২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরগুনায় চাচার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করায় ভাতিজার ৫ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনায় চাচাকে বাড়ি থেকে উৎখাতের উদ্দেশে বোনের মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—বরগুনা জেলার বেতাগী পৌরসভার খাদ্যগুদাম সড়কের মৃত আলাউদ্দিনের ছেলে কাওসার (৩৯)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ নভেম্বর কাওসার তার চাচা মো. মোস্তফা হানিফের (৬৫) বিরুদ্ধে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার বোনের ১০ বছর বয়সি শিশুকে মোস্তফা হানিফ ধর্ষণ করেছেন।

ওই মামলায় মোস্তফা হানিফকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয় এবং তিনি ৩ মাস ১৭ দিন কারাভোগ করেন। তবে তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২৮ জানুয়ারি আদালতে দাখিল করা প্রতিবেদনটিতে উল্লেখ করে, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পরবর্তীতে আদালত কাওসারের দায়ের করা মামলাটি খারিজ করে দেন।

এরপর মো. মোস্তফা হানিফ নিজেই বাদী হয়ে একই ট্রাইব্যুনালে কাওসারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলা করেন।

বাদী মোস্তফা হানিফ বলেন, আমি তিনটি বিবাহযোগ্য মেয়েকে নিয়ে রাজাপুরে শ্বশুরবাড়িতে থাকি। মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বেতাগীতে বাড়ি নির্মাণ শুরু করলে ভাতিজা কাওসার শত্রুতাবশত আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এতে আমি তিন মাসেরও বেশি সময় জেলে কাটিয়েছি। শেষ পর্যন্ত আদালতে আমার নির্দোষ প্রমাণ হয়।

রায় ঘোষণার সময় আদালত বলেন, আসামি কাওসার তার বোনের ছোট মেয়েকে দিয়ে চাচার বিরুদ্ধে জঘন্য এক মিথ্যা ধর্ষণ মামলা করেছে। এতে ভুক্তভোগীর অপূরণীয় ক্ষতি হয়েছে। সমাজে এমন মিথ্যা মামলা যেন আর কেউ না করে, এই রায়ের মাধ্যমে সেটিই বার্তা।

রাষ্ট্রপক্ষের পিপি রনজুয়ারা সিপু বলেন, মোস্তফা হানিফ সৌদি আরবে একটি জাহাজের ক্যাপ্টেন ছিলেন। এই মিথ্যা মামলার কারণে তার চাকরিও হারাতে হয়। আদালত ন্যায়সংগত রায় দিয়েছেন, রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জাফর ইকবাল জানান, আমার মক্কেল কাওসার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com