1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ যুক্তরাষ্ট্রে ভোট আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ প্রধান সহকারীর হাতে জিম্মি বরিশাল কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল

বাউফলে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের অপসারণ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এসময় আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করা হয়।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মিলঘর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে অংশ নেওয়া ইউপি সদস্যরা দাবি করেন, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যে ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। এরপরও তিনি দায়িত্বে বহাল থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান বলেন, ‘৯ ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। এরপরও তিনি কীভাবে দায়িত্বে রয়েছেন তা বোধগম্য নয়। আমরা তার অপসারণ চাই।’সাবেক উপজেলা ছাত্রদল নেতা শাহিন রেজা বলেন, ‘২১ দিনের মধ্যে অভিযোগের তদন্ত শেষ করে আলেয়া বেগমকে দায়িত্ব থেকে অপসারণ করা হোক। প্যানেল চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আজ একত্রিত হয়েছেন।আলেয়া বেগমের ছেলে আলমাসকে নিয়েও অভিযোগ তোলেন শাহিন রেজা। তার দাবি, আলমাস নারায়ণগঞ্জে অবস্থান করেও ইউপি কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। এমনকি প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরও তিনি দিয়ে থাকেন।জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কবির হোসেন বলেন, ‘আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।তবে অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম ও তার ছেলে আলমাসের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com