1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন
খাগড়াছড়ি প্রতিনিধি::খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. সোহেল (২৬) নামের আরও এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হয়েছে।রোববার (২৬ অক্টোবর) রাতে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা  জানায়, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সোহেল (২৬) কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। সে বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।
ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে চলতি বছরের ১৭ জুলাই তারিখে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়। এরপরই ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com