1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, ব্যাগে মিলল হিন্দিতে লেখা চিরকুট - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২০|

আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, ব্যাগে মিলল হিন্দিতে লেখা চিরকুট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান এক অজ্ঞাত নারীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের সঙ্গে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া যায়। শুক্রবার সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, আজ সকালে নদে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে জেলেরা ফাঁড়িতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে ঠিকানা লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com