1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের করণীয় বিষয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আসন্ন সংসদ নির্বাচন ঘিরে বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের করণীয় বিষয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি::আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বানারীপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বানারীপাড়া পৌর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ।সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সদস্য সচিব তোফায়েল আহমেদ তপন, যুগ্ম আহ্বায়ক রাজু লস্কর ও জাহিদু হাসান। এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান (রাজু), রফিক সরদার, মাহামুদ ও মেহেদী হাসান এমরানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।সভা শেষে নেতারা আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com