1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কুমিল্লায় জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:০৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কুমিল্লায় জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা–১, কুমিল্লা–২ ও কুমিল্লা–৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জামায়াতসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।যাচাই-বাছাই শেষে এই তিনটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী ইউছুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়। অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার অন্যান্য আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com