নিজস্ব প্রতিবেদক::প্রশাসনিক স্বচ্ছতা,সততা ও দায়িত্বশীলতার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।সম্প্রতি একটি খাল খনন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পর উদ্বৃত্ত ১ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।প্রকল্পের সঠিক তদারকি ও কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রেখে কাজটি সুচারুভাবে শেষ করা হয়। সরকারি অর্থের কোনো অপচয় বা অনিয়ম হতে না দিয়ে অবশিষ্ট অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় ও সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সচেতন মহলের মতে,সরকারি বরাদ্দের সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার এই উদ্যোগ সরকারি সেবা খাতে স্বচ্ছতার এক অনুকরণীয় মডেল হয়ে থাকবে