1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত-৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৭|

বরিশালে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত-৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালে বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বিবির পুকুরপাড় এনেস্ক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা মৎস্যজীবী দল নেতা মনিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে তুমুল সংঘর্ষে রূপ নেয়। এতে মনিরসহ অন্তত পাঁচজন আহত হন।সংঘর্ষের খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর থেকে এলাকায় মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের (দক্ষিণ) সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বাসায় নেই বলে পরিবারের সদস্যরা জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com