1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটছে হরদমে উপজেলা সব ম্যানেজ - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:৪৭|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটছে হরদমে উপজেলা সব ম্যানেজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

জাগ্রত নিউজ::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া এলাকায়, চরাদী ইউনিয়নের বলইকাটি গ্রাম, নেহালগঞ্জ বারইকান্দিচর, মেহেন্দীগঞ্জ লড়াইপুর নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাটি গ্রামের যুবক প্রিন্সের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক প্রিন্স জানায়, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে তিনি মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন । জেলা প্রশাসকের অনুমতি পেয়েছেন কিনা? জানতে চাইলে প্রিন্স বলেন, সকল কিছুর অনুমতিতো আমিও দেই আমি আবার কার অনুমতি নিবো । এদিকে স্থানীয়রা বলেন, প্রিন্স বাকেরগঞ্জের বিভিন্ন স্থান থেকে দিন রাত প্রকাশ্যভাবে ফসলি জমি এবং নদীর পারের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে ।

*ছবি: মঙ্গলবার সরে জমিন থেকে তোলা*

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর প্রশাসনিক নজরদারি দেখা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, কাটাদিয়া বাজার সংলগ্ন দক্ষিণ পাশের একটি ইটভাটায় নদীর চর থেকে কেটে আনা মাটির স্তূপ রাখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে চর নেহালগঞ্জ, চরাদী ইউনিয়নের বলইকাটি গ্রাম,বারইকান্দিচর, মেহেন্দীগঞ্জ লড়াইপুর এলাকার মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার প্রিন্স এবং কাটাদিয়া গ্রামের জসিম নামের দুই ব্যক্তি দিন-রাত এ কার্যক্রম পরিচালনা করছেন। এতে নদীর পার এবং কৃর্ষি জমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে গ্রামের মানচিত্র হারাতে বসেছে ।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন, লোকেশন পাঠান আইনগত ব্যবস্থা গ্রহন করবো । খবরের বাকী অংশ আসছে ……

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com