1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়েছেন
চট্টগ্রাম প্রতিনিধি::আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না। চাই ইনফরমেশন ফ্লো-টা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না—আমরা চাই পরিষ্কার, পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।’রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।সিইসি বলেন, আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি—যেমন নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার—এসব বিষয় উঠে এসেছে আলোচনায়।এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায়, তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এনসিপির নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অভ্যুত্থানে ঝুঁকি নিয়েছেন—তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই, বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন।সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা হবে না। আমরা চাই সাংবাদিকরা আমাদের পার্টনার হোন। তবে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক করে নিতে হবে।প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগের বিষয়েও তিনি জানান, বিদেশে থাকা বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছি—এটা আগে কখনো ছিল না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com