1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৫৯|
শিরোনামঃ
বরিশাল বিভাগীয় কমিশনার হলেন খলিল আহমেদ বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭

সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, নারী ভোটারদের উপস্থিতি বেশি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়েছেন
ঢাকা অফিস::ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।খোরশেদুল আলম বলেন, এখন পর্যন্ত আমি ঘুরে দেখলাম সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।এই পর্যবেক্ষক বলেন, দুটি অভিযোগ এসেছে। একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে ১০০ মিটার মধ্যে। তবে আমি যেটা দেখেছি, তা হচ্ছে প্রার্থীরা তাদের প্যানেলের নাম ও তালিকার একটা শিট দিচ্ছেন, যেটা আসলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে না। কারণ সেখানে শুধু প্রার্থীদের নাম আর তালিকা রয়েছে, যেহেতু অনেকগুলো ভোট সেক্ষেত্রে মনে রাখার জন্য। যদি তারা তাদের ইশতেহার বা অন্য কিছু দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে।এছাড়াও কিছু কিছু কেন্দ্রে অনেকেই অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ পেয়েছি। এবার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো’যোগ করেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com