1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসনাতের আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন: নুর - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০৩|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

হাসনাতের আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন: নুর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্বার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।গণ অধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা চার আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, কুমিল্লা চার দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন ইনশাআল্লাহ।উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।প্রতীক বরাদ্দের সময় হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় শাপলা কলি প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিমকে হাতপাখা, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানকে দেয়ালঘড়ি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকারকে আপেল এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com