1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৩৪ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে বাধাগ্রস্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা এবং আওয়ামী লীগের নেশা।শুক্রবার দুপুরে জাতীয় প্লেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকালকে বাংলাদেশে এক বিশাল ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে, গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী এবং শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে।
তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে (কার্যক্রম) নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গিয়েছিলেন। মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। এ সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার ওপরে স্থান দেই। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উলটো। আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করার পক্ষে। বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যাসহ যা কিছু করার প্রয়োজন তার পক্ষে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com