1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৪৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বিশ্ব রাজনীতির নজর এখন এই ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকের দিকে।বৈঠকটিতে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের শুরুতে বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেন।এসময় ট্রাম্প বলেন, আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারা তার জন্য একটি সম্মানজনক বিষয়। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যখনই কোনো জটিলতা দেখা দিয়েছে আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম এবং আপনিও আমাকে ফোন করতেন।তিনি আরও বলেন, মানুষ জানে না যে, আমাদের যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুত তার সমাধান করেছি। আমি সবার কাছেই বলি যে, আপনি একজন মহান নেতা।মার্কিন প্রেসিডেন্ট জানান, এই সফরে তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়িক নেতাদের নিয়ে এসেছেন। তিনি বলেন, আপনাকে সম্মান জানাতে আজ এখানে শুধুমাত্র শীর্ষস্থানীয় ব্যক্তিরাই উপস্থিত হয়েছেন।ট্রাম্প বলেন, কেউ কেউ একে ইতিহাসের সর্ববৃহৎ সম্মেলন হিসেবে অভিহিত করেছেন এবং তিনি তাদের মধ্যকার আলোচনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।চীনা প্রেসিডেন্টকে বন্ধু বলে তিনি আরও বলেন, আপনার সঙ্গে থাকা এবং আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com