1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বস্ত করেছেন যে, কোনও অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা অস্ত্র বিক্রি করবে না।ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে, তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। তাই রাশিয়া ও চীন ইরান যুদ্ধে অংশ নিচ্ছে না বলেই ট্রাম্প বিশ্বাস করেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পোস্টে লেখেন, যদি তারা (অংশগ্রহণ) করত, তাহলে সেটি তাদের জন্য খুব খারাপ হত, এটি নিশ্চিতভাবেই তাদের সর্বোত্তম স্বার্থে হত না।গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। এখনও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত চারজন জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এরপর এই হামলায় রাশিয়ার ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাশিয়া তেহরানকে সিআইএ- এর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে কিনা কিংবা কোনও তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা সেটিই তদন্ত করে দেখা হচ্ছে।ক্রেমলিন বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।ওদিকে, ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com