1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ, ব্যাপক প্রস্তুতি কুয়াকাটায় মন্ত্রীর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ৩৯৬ কোটি টাকার প্রকল্পে প্রশিক্ষণেই খরচ ১০৭ কোটি সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম পটুয়াখালীতে নামজারী ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস মৌলভীরহাট জৌনপুরী মাদ্রাসায় আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এতে বাসে থাকা প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী অলৌকিকভাবে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ছয়মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি ছয়মাইল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পর মুহূর্তেই যানটি মহাসড়কের পাশের গভীর পুকুরে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং জানাল ভেঙে যাত্রীদের নিরাপদে বাইরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পূর্ণাঙ্গ করে।দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন আঘাত পেলেও তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়, ঘটনার পরপরই সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে রেকারের সাহায্যে পুকুর থেকে বাসটি তুলে আনা হয়।বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই দুর্ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এতে বড় কোনো হতাহত কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com