1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ঝালকাঠিতে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ইরানে হামলার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৮ ডলার ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড নববধূকে ধর্ষণের সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি চৌমুহনী খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারিচাল আত্মসাতের অভিযোগ

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ‎ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর নামক এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান বাবু উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের বাবা। গুরুতর আহত আসাদুল ইসলাম (৩১) একই গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর অবস্থায় অন্য আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ জানিয়েছেন, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com