1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমিরাতে ৪১ বাংলাদেশি পেলেন সিআইপি স্বীকৃতি - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৫৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আমিরাতে ৪১ বাংলাদেশি পেলেন সিআইপি স্বীকৃতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।নির্বাচিত ৮৬ জনের মধ্যে সর্বাধিক ৪১ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি। এতে আবারও প্রমাণিত হলো, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাণিজ্য সম্প্রসারণে আমিরাতপ্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিবছরের মতো এবারও সিআইপি সংখ্যায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য আরব আমিরাত থেকে ৪০ জন প্রবাসীকে এনআরবি সিআইপি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়া, পাঁচলাইশ, পটিয়া, চান্দগাঁও, চকবাজারসহ কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মৌলভীবাজার, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও নরসিংদীর প্রবাসীরা রয়েছেন।এছাড়া বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যাটাগরিতে চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ জুলপিকার ওসমান সিআইপি মর্যাদা অর্জন করেছেন।সিআইপি নির্বাচনে আমিরাতপ্রবাসীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এই স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইউএই প্রবাসী কমিউনিটির নেতারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com