1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারও বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৮৫ মিলিয়ন বা আট কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারে ১২২ টাকা ৭৫ পয়সা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ ডলার।বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশে প্রবাসী ও রফতানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত ডলার জমা হচ্ছে। বাজারে ডলারের দর অতিরিক্ত কমে যাওয়া ঠেকাতে এবং রিজার্ভ শক্তিশালী করতে নিয়মিতভাবে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।অর্থনীতিবিদদের মতে, কয়েক বছর ধরে ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রিজার্ভ কমে যাওয়ার চাপের মধ্যে থাকা অর্থনীতি এখন ধীরে ধীরে স্বস্তির দিকে যাচ্ছে। বিশেষ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়া, রফতানি আয়ে উন্নতি এবং আমদানি ব্যয়ে কিছুটা নিয়ন্ত্রণ আসায় আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নেয়। আবার সংকট দেখা দিলে বাজারে ডলার বিক্রি করে। এর মাধ্যমে বিনিময় হারকে তুলনামূলক স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়।ব্যাংকারদের ভাষ্য, বর্তমানে বাজারে ডলারের ওপর আগের মতো তীব্র চাপ নেই। অনেক ব্যাংকের কাছেই এখন প্রয়োজনের তুলনায় বেশি ডলার রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার তুলে নেওয়ার সুযোগ পাচ্ছে। এতে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের দর হঠাৎ কমে যাওয়ার ঝুঁকিও কমছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com