1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে: মনির খান - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে: মনির খান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়েছেন
ডেস্ক::আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ (জাসাস) এর সাবেক কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সেইসাথে, ঐক্যবদ্ধভাবে সেসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলেও জানান তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মনির খান বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষকদলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।এর আগে, ফতেপুর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনির খান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথসভা স্থলে হাজির হন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com