1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে: ইসরায়েলের দাবি - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে: ইসরায়েলের দাবি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন, টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে শিগগিরই টান পড়তে পারে। তবে ইসরায়েল বলছে, বাস্তবতা ভিন্ন—ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে।ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। তার ভাষায়, ‘আমরা এমন ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ধ্বংস করেছি, যেগুলো ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় হুমকি ছিল।তবে তিনি সতর্ক করে বলেন, এই আঘাত সত্ত্বেও ইরানের হাতে এখনও ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা অব্যাহত রাখবে এবং হামলার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করবে বলেও জানান তিনি। একই সঙ্গে ডেফরিন স্বীকার করেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘অভেদ্য নয়।অন্যদিকে তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা যাবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সহকারী মোহাম্মদ মোকবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই। ইরান যোগাযোগও করেনি।এর আগে তিনি ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বক্তব্য, আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই। তিনি আরও বলেন, তেহরান চাইলে ‘যতদিন ইচ্ছা’ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com