1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইরান যুদ্ধে প্রতিদিন কত খরচ করছে যুক্তরাষ্ট্র - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৩৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ইরান যুদ্ধে প্রতিদিন কত খরচ করছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ইরান যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে।যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই লড়াইয়ে এখনো প্রতিদিন গড়ে ৩৮ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করছে ওয়াশিংটন।এদিকে, পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ‘শত্রুপক্ষের’ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিমানটি ঠিক কোন দেশের, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com