1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২৪|
শিরোনামঃ

কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কিশোরগঞ্জে এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর আসামিপক্ষের হুমকিতে সন্তানসহ বাড়িছাড়া হয়েছে ভুক্তভোগী পরিবার ।নিরাপত্তাহীনতায় দিন কাটানো পরিবারটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।শুক্রবার (১৯ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিশুর মা এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে ওই নারী বলেন, তাদের বাড়ি সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামে। মেয়েটির বাবা একজন মাটিকাটা শ্রমিক। মা মানুষের বাড়িতে কাজ করেন। তাদের দু’টি মেয়ে। সাড়ে সাত বছরের বড় মেয়ে স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পাঁচ বছরের ছোট মেয়ে একই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বড় মেয়েকে প্রতিবেশি সৌদি প্রবাসী লিটন মিয়ার ছেলে সানিম (১৫) চকলেটের প্রলোভন দেখিয়ে মুখ চেপে তুলে নিয়ে যায়। এরপর আসামী তার বাড়ির পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে মায়ের কাছে ঘটনার বিবরণ দিলে পরদিন মা বাদী হয়ে সানিমকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। এদিনই সানিমকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদশে দেন। সানিম বর্তমানে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা করার পর থেকেই সানিমের বাবা সৌদি থেকে ফোন করে বাদী পক্ষকে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি দিচ্ছেন। আসামীর চাচা বাদল মিয়া, আল আমিন, আরজু মিয়া, বাবুল মিয়া, চাচাত ভাই উজ্জ্বল ও রায়হানসহ স্বজনরা বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন। প্রাণ ভয়ে মেয়েদের নিয়ে মা এখন কিশোরগঞ্জ পৌরসভার কানিকাটা এলাকায় বোনের মেয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। এখন দুই মেয়ের মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে আছে। মেয়েদের বাবা কেবল ঝুঁকি নিয়ে বাড়িতে থাকেন। শিশুটির মা পুলিশ বিভাগ ও প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com