1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:২৮|

কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝাসংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৃতের রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com