1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাজের খোঁজে বেরিয়ে লাশ হয়ে ফিরছেন তারা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ

কাজের খোঁজে বেরিয়ে লাশ হয়ে ফিরছেন তারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাত দিনমজুর নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। কাজের সন্ধানে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাকে চড়ে যাচ্ছিলেন তারা। স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য ট্রাকের ওপর ওঠার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জীবনের করুণ পরিণতি ডেকে আনে।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায়, তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আরও ছয়জন গুরুতর আহত হন।ওসি ইকবাল বাহার মজুমদার জানান, হতাহতরা সবাই দিনমজুর। তারা দিনাজপুর থেকে কাজের সন্ধানে চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com