1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কাতারের প্রধানমন্ত্রীকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে আলাপ করলেন - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

কাতারের প্রধানমন্ত্রীকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে আলাপ করলেন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইরান বলছে, তাদের লক্ষ্য মার্কিন স্থাপনা। তবে এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে দোহা বলছে, তেহরানের হামলায় বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়-ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলা কেবল যুক্তরাষ্ট্রের সম্পদে চালানো হয়েছে, বেসামরিক অবকাঠামোতে নয়।তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মাঠপর্যায়ের বাস্তবতা বলছে হামলাগুলো কাতার রাষ্ট্রের অভ্যন্তরে বেসামরিক ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে, যার মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থাপনাসমৃদ্ধ শিল্পাঞ্চলও রয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।ফোনালাপে শেখ মোহাম্মদ আরও বলেন, ইরানের সাম্প্রতিক হামলা উত্তেজনা প্রশমনের কোনো ইচ্ছা প্রকাশ করে না; বরং এটি উত্তেজনা বাড়ানোর কৌশল এবং প্রতিবেশী দেশগুলোকে এমন এক যুদ্ধে টেনে আনার প্রচেষ্টা, যা তাদের নয়। তার ভাষায়, এসব পদক্ষেপে প্রতিবেশীদের প্রতি ইরানের কোনো সদিচ্ছার প্রকাশ নেই।কাতারের প্রধানমন্ত্রী অবিলম্বে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কাতার কূটনীতিকে সমর্থন করে; তবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় স্বার্থে আঘাত এলে যে কোনো আগ্রাসনের মোকাবিলা করা হবে। আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে এসব হামলা জবাববিহীন থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে কাতার

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com