1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:১২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবদলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলছে সমালোচনার ঝড়।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম জমা নিয়ে কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যবুলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কীভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। প্রশাসন কেন এ ব্যাপারে নীরব ভূমিকায় রয়েছে এ নিয়েও সমালোচনার যেন শেষ নেই।জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম।এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। নির্বাচন কমিশনের আইন কানুন অনুযায়ী যেদিন যাচাই করব এ বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com