1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কেন যুদ্ধে বিজয়ের বানোয়াট ধারণা দাঁড় করানোর অপচেষ্টা করছেন ট্রাম্প - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৭|
শিরোনামঃ
ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা

কেন যুদ্ধে বিজয়ের বানোয়াট ধারণা দাঁড় করানোর অপচেষ্টা করছেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাগাড়ম্বর মন্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট অমিল দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তেহরানভিত্তিক বিশ্লেষক আবাস আসলানি। তিনি তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আসলানি বলেন, ট্রাম্পের ‘পরস্পরবিরোধী বক্তব্য’ তার কথার ওপর আস্থা রাখা কঠিন করে তুলছে। তার মতে, যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে-এমন মন্তব্যকে অনেকে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব কমানো এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে দেখছেন।তিনি আরও বলেন, ট্রাম্প যখন এসব মন্তব্য করছিলেন, ঠিক সেই সময় তেহরান ও আশপাশের এলাকা-বিশেষ করে কারাজে-যুদ্ধবিমান উড়তে এবং শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।আসলানির মতে, ইরানের ক্ষমতাকাঠামোর ভেতরে এখন এমন ধারণা রয়েছে যে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে পরিস্থিতি প্রত্যাশা করেছিল, বাস্তবে তা সেভাবে ঘটছে না। এ কারণেই ট্রাম্প পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তৈরি করতে ‘বিজয়ের একটি ধারণা দাঁড় করানোর’ চেষ্টা করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com