1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরী নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০৯|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরী নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়েছেন
জাগ্রত খবর::দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও এলাকার মৃত নসা দেওয়ানের ছেলে।নিহতের মেয়ে রেখা দেওয়ান জানান, তার বাবা কেরানীগঞ্জের ‘হক ডক ইয়ার্ড’ নামের একটি ডকইয়ার্ডে প্রায় ২৫ বছর ধরে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার ভোরেও তিনি ডিউটির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তার কর্মস্থলে দায়িত্ব শুরু হতো সকাল ৬টা থেকে।তিনি আরও জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার বাবাকে পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার বাবার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর লোকমুখে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ দেওয়ান তার মেয়েকে পুরো ঘটনার বর্ণনা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com