1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ক্রাশ প্রোগ্রাম বাতিল, এনআইডি আবেদনে ফের সুযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়েছেন
জাগ্রত খবর::গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হয়েছে, তাদের ফের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুনরায় সুযোগ পাবেন তারা।রবিবার (২০ জুলাই) মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন এনআইডি শাখার সহকারী পরিচালক মোহা. সরওয়ার হোসেন। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির জন্য গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। ওই প্রোগ্রাম প্রয়োজনীয় দলিলাদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সাথে অসংগতিপূর্ণ হওয়া; সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদন বাতিল করা হয়।আরো বলা হয়, ওইভাবে নিষ্পত্তিকৃত আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কমকর্তার সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায় সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে নিষ্পত্তি করতে হবে। ৩১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করে ক্যাটাগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রাশ প্রোগ্রামে ৯ লাখের মতো আবেদন নিষ্পত্তি করেছেন মাঠ কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই ফের আবেদনের সুযোগটি পাচ্ছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com